বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নিখোঁজ’ ছেলের সঙ্গে দেখা করতে চান মীর কাসেম

মুক্তিযুদ্ধের সময় হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলী সঙ্গে তাঁর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন।

আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন তাঁর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

খন্দকার আয়েশা বলেন, ‘ছেলে আহমেদ বিন কাসেম নিখোঁজ রয়েছে। সরকার যদি ছেলেকে ফিরিয়ে দেয়, তাঁর সঙ্গে বসে মীর কাসেম আলী সিদ্ধান্ত নেবেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না।’ ছেলে আহমেদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে পরিবার।

আজ দুপুর সোয়া ২টার দিকে পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রবেশ করেন। সিনিয়র জেল সুপার প্রশান্ত বণিক এ তথ্য জানান।

মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে আরো আছেন তাঁর দুই মেয়ে সুমাইয়া রাবেয়া ও তাহেরা তাসনিম, ছেলের বউ শাহেদা তাহমিদা, আরেক ছেলের বউ তাহমিনা আকতার, ভাতিজা হাসান জামান খান। সঙ্গে আরো দু-তিনজন শিশু রয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এরপর কারা কর্তৃপক্ষ মীর কাসেমকে রিভিউ খারিজের রায় ও আদেশ পড়ে শোনায়। এর মধ্য দিয়ে শুরু হয় মীর কাসেম আলীর দণ্ডাদেশ কার্যকরের প্রক্রিয়া। তবে এখন নিয়ম অনুযায়ী তিনি কেবল নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এর নিষ্পত্তি হলেই সরকার দণ্ড কার্যকর করবে। আর প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় তাঁর দণ্ড কার্যকর করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত