সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজামীর কবর জিয়ারত করতে আসা ১৪ জনকে গ্রেফতার

মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করতে আসা ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর তাদের আটক করা হয়।

পাবনা জেলা জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার মনমথপুর নিজামীর কবর জিয়ারতের উদ্দেশে দিনাজপুর থেকে আসা ১০ জন, নাটোর জেলার ১ জন, পাবনা সদর থানার ১ জন, বেড়া থানার ১ জন ও চাটমোহর থানার ১ জনসহ মোট ১৪ জনকে আটক করেছে সাথিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পূর্ণ শান্তি প্রিয়, সুশৃঙ্খল ও নিরীহ মানুষ বলে স্থানীয়রা জানিয়েছেন। সম্পূর্ণ বিনা কারণে, অন্যায় ও বে-আইনিভাবে তাদের গ্রেফতার করে বুধবার তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করেছে বলে তাদের দাবি। পুলিশ এখন কবর জিয়ারতেও বাধা দিচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা জামায়াত।

এব্যাপারে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত