বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচন কর্মকর্তাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন এমপি

চট্টগ্রামের বাঁশখালির সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নির্দেশ মোতাবেক কাজ না করায় তিনি নিজেই উপজেলা নির্বাচন (ইসি) কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ মারধরের ঘটনা ঘটে। এনিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আহত ওই নির্বাচনী কর্মকতাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাহিদুল ইসলাম বলেছেন, ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী তাজুল ইসলাম ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) নিয়োগের জন্য তাকে একটি তালিকা দিয়েছিলেন। আমি ওই তালিকা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। সকালে এমপি আমাকে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তালিকা অনুযায়ী নিয়োগ না দেওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে কিল-ঘুষি মারতে শুরু করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, সাংসদের সঙ্গে থাকা আরও কয়েকজন তখন তাকে মারধর করেন। মতাদের মধ্যে ওলামা লীগ নেতা মাওলানা আক্তারকে আমি চিনতে পেরেছি।

তালিকানুযায়ি প্রিসাইডিং অফিসার নিয়োগ না দেওয়ায় কারণ জানতে চেয়েই মারধর শুরু করেন সংসদ সদস্য।’

ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কথা মতো কাজ না করায়, তার অনুসারীদের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ না দেওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীরা। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত