নিষিদ্ধ বস্তুতে স্পর্শ করে বিপাকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট!


মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঠিক ট্রাম্পের মতো নন। শান্তশিষ্ট, মাথা ঠাণ্ডা ব্যক্তি তিনি। ডোনাল্ড ট্রাম্পকে বহু বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তবে এবার স্পর্শ নিষিদ্ধ বস্তুতে হাত দিয়ে যেন বিপদেই পড়লেন তিনি।
সম্প্রতি নাসার স্পেস সেন্টারে গিয়েছিলেন পেন্স। সেখানে সংবেদনশীল একটি স্থানে লেখা ছিল ‘স্পর্শ করা নিষেধ’। তবে সেখানেই তিনি কৌতুহলবশত স্পর্শ করলেন একাধিকবার। আর এতেই শুরু হয় বিপত্তি।
একটি ছবিতে দেখা যায়, নির্দেশনার তোয়াক্কা না করে নির্দ্বিধায় ওই স্পর্শকাতর জায়গায় হাত দেন তিনি। ফটোগ্রাফাররাও তুলে নেন ছবি। সে ছবি প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় নিন্দিত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ ব্যাপারে নাসার বিবৃতিতে বিতর্ক আরও বেড়েছে। নাসা বিষয়টি সমর্থন করায় মহাকাশ গবেষণা কেন্দ্রের গোপনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
নেটদুনিয়ায় দ্রুত তা ভাইরাল হয়ে যায়। অনেকেই পেন্সের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।
নাসার ওরিয়ন স্পেসক্র্যাফটের পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি। ওই জায়গায় লেখা ছিল স্পর্শ করবেন না। কোনো কারণে পেন্সের কৌতুহল মিটছিল না। নাসার গবেষক এবং বিজ্ঞানীদের মাঝেই তিনি ওই স্পর্শকাতর জায়গায় একাধিকবার হাত ছোঁয়ান। বেসরকারি সংবাদ সংস্থার ক্যামেরাপারসন গোটা ঘটনা লেন্সবন্দি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













