নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের একটি মুদি দোকানসহ এ্যাম্বুলেন্স পুকুরে


জয়পুরহাটের আক্কেলপুর-সান্তাহার সড়কে একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের একটি মুদি দোকানে ঢুকে দোকান সহ পুকুরে পড়ে গিয়েছে। এতে দোকানের অর্ধলক্ষ টাকার মালামাল ক্ষতির দাবী দোকানীর।
সরজমিনে গিয়ে ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে. রোববার বেলা দুপুরে জয়পুরহাট- সান্তাহার সড়কের আক্কেলপুর পৌর এলাকার শান্তা গ্রামে একটি বে-সরকারী এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো- গ ১২-২৪২৪) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের স্বাধীন নামের একটি মুদি ব্যবসায়ীর দোকানে ঢুকে পড়ে। এবং দোকানের মালামাল সহ এ্যাম্বুলেন্সটি পুকুরে পড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওই এ্যাস্বুলেন্সের মালিক নঁওগা জেলার বদলগাছি থানা এলাকার খাদাইল গ্রামের আলহাজ আব্দুল বারিক। তিনি বলেন, তিনি এম্বুলেন্স নিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য দই কেনার চুক্তি করতে আক্কেলপুরের কাশিড়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













