নূরজাহান বেগম আর নেই


বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
আজ সোমবার সকালে নূরজাহান বেগমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশিষ্ট এ নারী সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট নারী সাংবাদিক ও সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নূরজাহান বেগমের মেয়ে ফ্লোরা নাসরিন জানান, তাঁর মা শ্বাসতন্ত্র ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক ও ‘সওগাত’ সম্পাদক নাসির উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম তাঁর সম্পাদিত ‘বেগম’ পত্রিকার জন্য খ্যাতি লাভ করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













