সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেতা-কর্মীদের আস্থা নেই খালেদা ও তারেকের ওপর: হানিফ

আমাদের কণ্ঠস্বর : বিএনপিকে ভাঙার চেষ্টা করছে সরকার এমন খবরকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ‘প্রমাণ হয়েছে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের আর আস্থা নেই।’ আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,
‘খালেদা জিয়ার ও তাঁর ছেলে তারেক রহমানের প্রতি বিএনপির সাধারণ নেতাকর্মীদের প্রতি যে আর আস্থা নেই এটা তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া আগে যেসব কর্মসূচি দিয়েছেন সেসব কর্মসূচি বাস্তবায়নের জন্য তাঁর দলের নেতাকর্মীরা কেউই মাঠে নামে নাই। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে খালেদা জিয়ার প্রতি তাঁরা অনাস্থা ব্যক্ত করেছেন।’

‘খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি দলের নেতাকর্মীরা অনাস্থা ব্যক্ত করে, সেই দলের মধ্যে যদি ভাঙন সৃষ্টি হয়, অন্য কেউ যদি নেতৃত্বে আসে তবে সেটা আসতেই পারে। এটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।’ হানিফ আরো বলেন, সরকার দল ভাঙার চেষ্টা করছে এসব বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের পতন রোধ করা যাবে না।

এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকেও বিএনপির স্থায়ী কমিটির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারের বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ এনেছিলেন। তখন সারা দেশে একটি নির্বাচনমুখী পরিবেশ বিরাজ করছিল।

তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ‘কতিপয় দলছুট নেতাকে নিয়ে বিএনপিকে যতই ভাঙার চেষ্টা করুন, কোনো লাভ হবে না। এরশাদও চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। আপনারাও ব্যর্থ হবেন।’ তারও আগে আগস্ট মাসে অবশ্য খোদ বিএনপির মহাসচিবই সরকারের বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ করে বলেছিলেন, ‘সরকার বিএনপি ও জোটকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু কাউকে দল থেকে বের করে নেওয়া যাবে না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী