নেপাল ও ভারতের সঙ্গে যৌথ বাঘ জরিপ চালাবে বাংলাদেশ


প্রথমবারের মতো বাংলাদেশ,ভারত ও নেপাল সমন্বিতভাবে নিজেদের এলাকায় একইসময় বাঘ জরিপ করতে যাচ্ছে। ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ এনটিসিএ এই সমন্বিত জরিপের প্রস্তাব দিয়েছে। শনিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রথমবারের মতো উত্তর প্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশের মাঠ পর্যায়ের পরিচালক, বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের ছয়টি বনাঞ্চলে বাঘ জরিপ পরিচালনার জন্য বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেওয়া হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হবে। ভারতে এনটিসিএ ও বন্যপ্রাণী ইনিস্টিটিউট এই জরিপ কার্যক্রম দেখভাল করবে।
এনটিসিএ’র অতিরিক্ত মহাপরিদর্শক বলেছেন, ‘নেপাল ও বাংলাদেশ আমাদের সঙ্গে যৌথভাবে বাঘ জরিপ পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। কারণ তাদের বনাঞ্চলের কিছু অংশ ভারতের সীমান্তের সঙ্গে সংলগ্ন অবস্থায় রয়েছে। এই উন্নয়নকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ, এটা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে জোরদার করবে এবং বাঘের সংখ্যা সংরক্ষণে সাহায্য করবে।’
উত্তর প্রদেশের বেরেলি সার্কেলের বনসংরক্ষক ভিকে সিং জানিয়েছেন, প্রথম দফার বাঘ জরিপ শেষ হবে ডিসেম্বর মাসের শেষ নাগাদ। পরিসংখ্যান ও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের আলোকে বাসস্থানের ধরণ নির্ধারণে দ্বিতীয় দফার জরিপ শেষ হবে জানুয়ারিতে।চূড়ান্ত পর্বে থাকছে বাঘের বসতির ঘনত্ব ও ক্যামেরা বসানো। এটি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













