ভারতে পাচারকালে বাংলাদেশি তরুণী উদ্ধার


কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারের সময় বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করেছে সীমান্তবাসী। উদ্ধার তরুণী গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের চাইনবুট গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন বলে জানা গেছে।
শনিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার নির্দেশে ইউপি সদস্য এরশাদুল হক ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
সীমান্তবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার খলিশাকোটাল সীমান্তে আনন্তর্জাতিক পিলার নং ৯৩৫ এর সাব-পিলার ২ এসের পাশ দিয়ে ভারতের পাচারের জন্য তরুণীকে সীমান্তে নিয়ে আসে মানবপাচারকারী দলের কিছু সদস্য। পরে বিষয়টি সীমান্তবাসীর নজরে আসলে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় পাচারকারীর সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তরুণীকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তরুণীর পরিবার ও চেয়ারম্যানকে জানানো হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার তরুণীকে তার বড়ভাই বিল্লাল হোসাইনের হাতে হস্তান্তর করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা উদ্ধার তরুণীকে তার স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













