নোয়াখালীতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২


আশ্রাফুল তানজিল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- অটোরিকশাচালক মো. হেলাল (৩০) ও কবির হোসেন (৪০)।
বেগমগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জসীমউদ্দিন বলেন, অটোরিকশাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বাংলাবাজার এলাকায় বেগমগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মো. হেলাল নিহত হন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













