নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে হত্যা করেছে ছোটভাই
নোয়াখালী: জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে মেরেছে ছোটভাই। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বড় ভাই মোমিন উল্লাকে পিটিয়ে হত্যা করে ছোট ভাই হাবিব উল্লা। তারা দুজন ওই গ্রামের খান বাড়ির মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে বড় ভাই মোমিন উল্লার সঙ্গে ছোট ভাই হাবিব উল্লা সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বুধবার সকালেও জমি নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ছোটভাই হাবিব উল্লা ক্ষিপ্ত হয়ে বড় ভাই মোমিন উল্লাকে মাথায় কাঠ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













