নোয়াখালীতে বিএনপি নেতাকে জবাই করে হত্যা


বিএনপি’র নেতা আলমগীর হোসেনকে (৪০) জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পেয়ার আহম্মদ জানান, উপজেলা বিএনপি’র সদস্য আলমগীর হোসেনকে পূর্ব পরিকল্পিতিভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপি’র নেতাকর্মীরা রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিল শেষে সরকারি হাসপাতাল প্রাঙ্গনে দেয়ান শামছুল আরেফিন শামীম, আহসানুল হক মাসুদ ও এডভোকেট আবু হানিফ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে আলমগীর হোসেনের ছোট ভাই গোলাম মাওলা মিন্টু সাংবাদিকদেরকে জানান, তার ভাই এর কোন শত্র“ ছিল না। ময়নাতদন্তের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করবেন।
চাটখিল থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলমগীর হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে তা পরিষ্কার হয়ে যাবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবী করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আলমগীরকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। নিহত আলমগীর হোসেনের বাড়ি উপজেলার পরকোট গ্রামের আগুনি বাড়ির বলে জানা গেছে।
নোয়াখালীর খবর আরো পড়ুন…
(নোয়াখালীতে বাল্যবিয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম)
(নোয়াখালীতে স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার)
(নোয়াখালীতে ২য় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে শিক্ষকের ধর্ষণ)
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













