রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌকার ভোটারদের বাড়িঘরে আ.লীগের বিজয়ী বিদ্রোহীর হামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় শরীয়তপুরে পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ১৪টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকরা। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নয় জনকে আটক করেছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আঙ্গারীয়া ইউনিয়নের চরসিংগাইরা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থক করিম সরদার, হায়দার সরদার, সজিব সরদার, রাজিব সরদার আবুল সরদার, সিরাজ বেপারী, শিপন বেপারী, হারুন বেপারী ও মিজান সরদারের নেতৃত্বে আওয়ামী লীগের সমর্থক দেলোয়ার তালুকদার, সেলিম তালুকদার, দাদন তালুকদার, তৌফায়েল তালুকদার, সিরাজ বেপারী ও মোক্তার বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৪টি বাড়িঘড়ে হামলা ও ভাঙচুর চালানো হয়।

পরে বিকেলে ডিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকদের বাড়িঘর থেকে দেশী অস্ত্র উদ্ধারসহ নয় জনকে আটক করে।

এদিকে, হামলাকারীদের হুমকি ও নির্যাতনে নির্বাচনের পর থেকেই ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে নৌকর সমর্থকরা। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় চরসিংগাইরা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত নয় জনকে আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত