পদ্মায় নিখোঁজ ঢাবির ২ ছাত্রের লাশ উদ্ধার
ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়। এরা হলেন- অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আবরার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০)।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম. আমজাদ আলী জানান, অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থী দোহারে বেড়াতে গিয়ে পদ্মায় গোসল করতে নামে। তাদের মধ্যে ১২ জন ওপরে উঠে এলেও দুজন নিখোঁজ ছিল। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
দোহারের চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকিরুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে ছাত্ররা নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন তলিয়ে গেলে সঙ্গীরাসহ এলাকার লোকজন তাদের খোঁজ করেন। কিন্তু খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তিনি আরো বলেন, পরে বিকেল সাড়ে ৫টার দিকে দোহারের মৈনটঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













