শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদ্মায় নৌকাডুবি: শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে পদ্মায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট ও চারঘাটের টাঙ্গন এলাকা থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

উদ্ধারকৃতরা হলেন- নগরীর দরগাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, আজাহার উদ্দিনের ছেলে রবিন, আসাদুল ইসলাম ও দুই শিশু দরগাপাড়ার রুবনের ছেলে তামিম ইকবাল (১২) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঝিকড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আহাদ আলী (৮)। তামিম ও আহাদ দরগাপাড়া মাদ্রাসার ছাত্র।

এর আগে রোববার সন্ধ্যার কালবৈশাখীর কবলে পড়ে পদ্মায় এক ডিঙ্গি নৌকা ডুবে গেলে দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন তলিয়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, রোববার লাশগুলো খুঁজে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার সকালে নগরীর জাহাজঘাট এলাকায় পদ্মায় লাশ চারটি ভেসে উঠে। আরও একটি লাশ পাওয়া যায় টাঙ্গনে। সকাল সাড়ে ৭টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নগরীর দরগাপাড়া জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাৎ আলী জানান, মাদ্রাসার দুই ছাত্র তামিম ও আহাদ চরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নৌকায় করে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে। নৌকাডুবির পর থেকে তারা নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে দুই শিশুর লাশ উদ্ধার হয়। বাকি তিনজনও একই নৌকায় পদ্মার চর থেকে নগরীতে ফিরছিল।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে ওই পাঁচজনের লাশের ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করা হয়। পরে আদালতের অনুমতি সাপেক্ষে লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত