পরকীয়ার জেরে স্ত্রীকে গলা টিপে, খালুশ্বশুরকে ছুরিকাঘাতে হত্যা


পরকীয়ার জেরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এয়াকুব নগর এলাকায় এক নারীসহ দুজন খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মাকসুদুর রহমান (৩৫) ও আসমা বেগম (২৫)।মাকসুদুর সম্পর্কে আসমার খালু।
আসমার স্বামী মো. হৃদয় পলাতক। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানায়।
মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের সঙ্গে কয়েক বছর আগে আসমার বিয়ে হয়। তারপর মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
মাকসুদুর এয়াকুব নগরের আলিম দোভাষ কলোনির রুহুল আমিনের ছেলে। আসমাও একই এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের বলেন, রাত পৌনে ৯টার দিকে দুজনকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘মাকসুদুরের এক ছেলে হৃদয়কে জানায় তার বাবার সাথে আসমার (হৃদয়ের স্ত্রী) অবৈধ সম্পর্ক আছে। এ কথা শুনেই ঘরে গিয়ে আসমাকে গলা টিপে খুন করে হৃদয়।এরপর ঘর থেকে বেরিয়ে হৃদয় বাসার কাছেই একটি চায়ের দোকানে যায়, সেখানে মাকসুদুর বসে ছিলেন। মাকসুদুরকে ছুরিকাঘাত করেই হৃদয় পালিয়ে যায়।’
হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে রাত ১০টা পর্যন্ত হৃদয়কে আটক করা সম্ভব হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













