পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে শ্লীলতাহানি


রাজধানীর উত্তরায় গত বুধবার মধ্যরাতে চলন্ত মাইক্রোবাসে এক অন্তঃসত্ত্বা তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা হলো মাইক্রোবাসের চালক জাহিদুল ইসলাম ও তার বন্ধু রুবেল হোসেন।
উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, বুধবার রাতে সিলেট থেকে ট্রেনে এক তরুণী ঢাকায় বিমানবন্দর রেলস্টেশনে নামেন। তিনি সেখান থেকে টঙ্গীর চেরাগ আলী মার্কেটে যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে একটি মাইক্রোবাসে দুই যুবক এসে তাকে চেরাগ আলী মার্কেটে নামিয়ে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তোলে।
এরপর যুবকেরা উত্তরার বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। তারা কখনো চলন্ত মাইক্রোবাসে আবার কখনো থামিয়ে পালাক্রমে ওই তরুণীর শ্লীলতাহানি করে। একপর্যায়ে সন্দেহ হওয়ায় রাত ১২টার পর পুলিশ মাইক্রোবাসটি আটক করে। পরে ওই তরুণী সব ঘটনা খুলে বললে পুলিশ মাইক্রোবাসসহ ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে অন্তঃসত্ত্বা তরুণীকেও থানায় নিয়ে যাওয়া হয়। রুবেল নগরের দক্ষিণখান ও জাহিদুল শাহ আলী এলাকায় থাকে।
থানায় তরুণী পুলিশকে জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ কথা বলে তিনি ওই যুবকদের অনুরোধ করলেও তারা শোনেনি। তরুণী সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
তরুণী আরও জানান, সিলেটে খালাবাড়ি থেকে বেড়ানো শেষে তিনি বাপের বাড়ি ফিরছিলেন। তাঁর স্বামী নীলফামারীতে চাকরি করেন।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, তরুণীর বাবা বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













