রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানিদের ভিসা বন্ধের জন্য প্রার্থনা ইমরান খানের

সাবেক তারকা ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ভিসা নিষিদ্ধ করে পাকিস্তানিদের গালেও থাপ্পড় মারবে যুক্তরাষ্ট্র। তখন পাকিস্তানিদের নিজের দেশ নিয়ে হুঁশ ফিরবে।

দেশটির শাহিওয়ালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময় ইমরান খান বলেন, ‘আমি প্রার্থনা করি যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে (পাকিস্তানিদেরকে) ভিসা দেয়া বন্ধ করুক। কারণ আমরা তখন নিজ দেশের সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

‘মাথা ব্যথা থাকলেও বিদেশ সফর করবেন প্রধানমন্ত্রী। যদি ভিসা নিষিদ্ধ করা হয়, তাহলে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে পাকিস্তানের উন্নয়ন ঘটাতে পারবো।’

শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইমরান খান দেশটির দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্নীতির রাজা নওয়াজের বিরুদ্ধে লড়াই করতে আমার জন্য দেশের মা’দের প্রার্থনা প্রয়োজন। এই লড়াইয়ে আমি দেশের তরুণ ও সংখ্যালঘুদের পাশে চাই।’

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পিটিআই নেতা বলেন, ‘মিথ্যা বলার সব রেকর্ড ভেঙেছেন নওয়াজ শরীফ। আমার ক্রিকেট জীবনে অনেক রেকর্ড ভাঙতে দেখেছি। তবে নওয়াজ শরীফ মিথ্যা বলার যে রেকর্ড ভেঙেছেন তা কখনো দেখিনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি