পাকিস্তানে ‘আল্লাহু আকবার’ বলে মসজিদে আত্মঘাতী হামলা


পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তবর্তী মোহাম্মদ জেলার তেহশিল আনবার এলাকার একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটে। খবর ডন নিউজের।
সহকারী রাজনৈতিক এজেন্ট নাভিদ আকবর জানান, আহতদের বাজাউর এজেন্সি, চারশাড্ডা এবং পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
একজন নিরাপত্তা কর্মী নিশ্চিত করেছেন হামলাটি আত্মঘাতী ছিল।
সূত্র জানায়, মসজিদটির বারান্দায় ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে মুসল্লি বেশে এই সন্ত্রাসী নিজেকে উড়িয়ে দেন। তার শরীরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বোঝাই ছিল। এ সময় মসজিদে মুসল্লিতে ঠাসা ছিল।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে পাকিস্তানের বিভিন্ন স্কুল, আদালত এবং মসজিদে আল কায়েদা নিয়মিত হামলা চালিয়ে আসছে।
২০১৪ সালের জুন মাস থেকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের আদিবাসী এলাকা থেকে জঙ্গিদের নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের পর থেকে এসব অঞ্চলে হাজার হাজার বেসামরিক নাগরিক বিভিন্ন হামলায় মারা গেছে। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হলেও এসব এলাকায় বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













