পাগলায় মাকে কুপিয়ে হত্যা, বোনকে মারধর!
ময়মনসিংহের পাগলা থানাধীন গার্তাসন্ধি গ্রামে এক ছেলে তাঁর মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বেদম মারপিট করেছে তাঁর বোনকে।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ রিপন (৩২) নামের ওই ছেলেকে আটক করেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, আজ দুপুরে গার্তাসন্ধি গ্রামের রিপন পারিবারিক কলহের জের ধরে তাঁর ছোট বোন হাজেরা খাতুনকে বেদম মারপিট করেন। পরে মারধরের বিষয়টি তাঁর মা হালিমা খাতুনকে (৫৫) জানান। এ জন্য তিনি ছেলেকে বকাবকি করেন। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
ওসি জানান, ছেলের দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান হালিমা। পরে স্বজনরা রিপনকে আটক করে পুলিশে দেয়। ময়নাতদন্তের জন্য লাশ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













