বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাটুরিয়ায় অপেক্ষায় ৫ শতাধিক, চাপ বাড়ছে শিমুলিয়ায়ও

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে শত শত যানবাহন। ক্রমে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি।

অন্যদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও চাপ বাড়ছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে এই পথে।

ভাঙনের কারণে দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে তিন নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি আরো জানান, তীব্র স্রোতের বিপরীতে ফেরিগুলোকে চলতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। বর্তমানে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ পাঁচ শতাধিক যানবাহন আটকে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সারিও দীর্ঘ হচ্ছে।

তবে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পরিদর্শক ফারুক হোসেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকাল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল নামে। বাস, প্রাইভেট কার, মাইক্রোবাসে করে হাজার হাজার যাত্রী শিমুলিয়া ঘাটে আসছেন। ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। পারাপারের অপেক্ষায় আছে দুই শতাধিক ছোট-বড় যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সারিও দীর্ঘ হচ্ছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, গাড়ির চাপ রয়েছে। সারিবদ্ধভাবে গাড়ি পারাপার হচ্ছে। তবে ফেরিতে উঠতে একটু অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন বলেন, যাত্রীর চাপ বেশি। দুই শতাধিক ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। নদীতে স্রোতের কারণে ফেরি পারাপার হতে আগের চেয়ে এক থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত