পাটুরিয়া-দৌলতদিয়ায় কমছে গাড়ির চাপ


পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা গাড়ির চাপ কমতে শুরু করেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাটে দুইশ পণ্যবাহী ট্রাকসহ আড়াইশ গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এ নৌ-রুটে ১৮টি ফেরির মধ্য ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।
অপরদিকে, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, এ ঘাটে দেড়শ পণ্যবাহী ট্রাকসহ দুইশ গাড়ি পারের অপেক্ষায় আটকে আছে। এছাড়া চারটি ঘাটের মধ্য তিনটি ঘাট সচল রয়েছে। এদিকে, এক মাস ধরে বন্ধ থাকা এক নম্বর ঘাটটির মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













