পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘনকুয়াশার কারনে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে । শনিবার ভোর তিনটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, তিনি আরো জানান, কুয়াশার মাত্রা বেশি হওয়ার কারণে কাছের কোন বস্তুটিও দেখা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে রাত তিনটা থেকে ঘন কুয়াশার কারনে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
ব্যবস্থাপক সালাউদ্দিন আরো জানান, যানবাহন ও যাত্রী নিয়ে পদ্মার মাঝ নদীতে আটকা পড়ে রো-রো (বড়) ফেরি শাহজালাল। এছাড়া পাটুরিয়া ঘাটে ছোট বড় মিলে ৭টি নোঙর করে এবং দৌলতদিয়া ঘাটে ৮ টি ফেরি যানবাহন বোঝাই করে ঘাট এলাকায় আটকে রয়েছে। কুয়াশার মাত্রা স্বাভাবিক হলেই এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে ওই কর্মকর্তারা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













