শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাবনায় ভয়াবহ টর্নেডোর আঘাতে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত : আহত অর্ধশত

পাবনার সুজানগরে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ তাণ্ডবে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। গতকাল সোমবার সন্ধ্যায় শক্তিশালী টর্নেডো আঘাতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে আকস্মিকভাবে টর্নেডো আঘাত হানে। এক মিনিটেরও কম সময় ধরে চলা এই টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপজেলার চিনাখড়া, চর গোন্দিপুর দুপপাড়া ও হাসেমপুর গ্রামের বেশির ভাগ ঘরবাড়ি।

স্মরণকালের ভয়াবহ ও শক্তিশালী এই টর্নেডোর আঘাতে বিভিন্ন গ্রামের অন্তত ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘর ও গাছ চাপা পড়ে আহত হয় অর্ধশতাধিক মানুষ। ঘটনার পর থেকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে পাবনা ২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন, স্থানীয় এমপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ নগদ অর্থ ও কাপড়চোপড় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত