পাবনায় এক ইউনিয়নে ৪ প্রার্থীর ভোট বর্জন


বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাবনা সদর ও চাটমোহর উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
শনিবার দুই উপজেলার ১৬টি ইউপির ১৭৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।
নির্বাচনে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগে সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের চার প্রার্থী।
তারা হলেন- বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শামসুল আলম মঞ্জু মাস্টার (আনারস), স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন (মোটরসাইকেল)। প্রার্থীরা মুঠোফোনে ভোট বর্জনের কথা নিশ্চিত করেছেন।
এ দিকে ভাড়ারা ইউনিয়নের চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছিল। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার বিপ্লব কুমার জানান, নৌকার পক্ষে জোর করে সিল মারার চেষ্টার অভিযোগে সকাল ১০টার দিকে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার চালু হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। র্যাব-বিজিবি টহল জোরদার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













