পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি, স্বামীর হতে স্ত্রী খুন


টঙ্গীতে স্বামীর হতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. হানিফকে (৩২) আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আটক হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে।
নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, মেয়ে খুকুমনি (২২) স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরান মণ্ডলের টেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ঘরে থাকা দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে গুরুতর অবস্থায় খুকুমনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
এ ব্যাপারে টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে। তবে কী নিয়ে ওই হত্যাকাণ্ড তা তদন্তের পর বলা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













