শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাহাড়ে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘আমাদের সাংবিধানিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সংস্কৃতি অধিকার, ভূমি অধিকারসহ নানা অধিকারের কথা বলা হলেও বাস্তবে কোনো কিছুই নেই। ’ একই সঙ্গে পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজ শনিবার সকাল ১০টায় রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানবাধিকার কমিশন রাঙামাটি শাখা ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ আলোচনা সভার আয়োজন করে।

সন্তু লারমা বলেন, পাহাড়ে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানুষের যে অধিকার তা শাসকগোষ্ঠীর দ্বারা লঙ্ঘিত হচ্ছে। তারা মৌলিক অধিকার খর্ব করেই চলেছে। সম্প্রতি পঞ্চদশ সংশোধনীর কারণে পাহাড়ে বসবাসরত জুম্ম জনগণের যে অধিকার, তা অস্বীকার করা হয়েছে।

তিনি বলেন, পাহাড়ে সমাজ ব্যবস্থার যদি গুণগত মান বৃদ্ধি করা না হয় তাহলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শোষণ-নিপীড়ন অব্যাহত থাকলে মানুষ অধিকার আদায়ের জন্য আন্দোলনে যেতে বাধ্য হবে। পার্বত্য চট্টগ্রামে এখনো সেনা শাসন চলমান রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও সাবেক রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার (অপরাধ)।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করা হলে রাঙামাটি শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত