শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পা দিয়ে লিখেও বি গ্রেড পেয়েছে অদম্য জসীম

জন্ম থেকেই দুটি হাত নেই। কিন্তু শারীরিক এ প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। পা দিয়ে লেখা শিখে অদম্য স্পৃহায় এগিয়ে যাচ্ছে সে। পা দিয়ে লিখেই এবারের জেএসসি পরীক্ষায় বি গ্রেডে পাস করেছে ফরিদপুরের নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্র জসীম মাতুব্বর (১৪)।

জসীম জানায়, ‘আমার প্রত্যাশা ছিল, জেএসসি পরীক্ষায় আমি জিপিএ-৫ পাব। কিন্তু আমার অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়ে যায়। এ জন্য আশানুরূপ ফল হয়নি। তবে আমি হতাশ নই। ভবিষ্যতে আরও ভালো করব। আমি অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাব।’

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের মো. হানিফ মাতুব্বর ও তাছিরন বেগমের বড় ছেলে জসীম। চার ভাই ও এক বোনের মধ্যে জসীম সবার বড়। মেজ ভাই রশিদ মাতুব্বর (১৩) সপ্তম শ্রেণিতে, সেজ ভাই আবুল খায়ের (১১) হাফেজিয়া মাদ্রাসায়, ছোট ভাই লিয়ন (৯) কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে এবং একমাত্র বোন হালিমা (৮) মাদ্রাসায় পড়ে।

তালমা নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘জসীম জেএসসি পরীক্ষায় জিপিএ-৩.১০ পেয়ে বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। আমার প্রত্যাশা, ভবিষ্যতে জসীম আরও ভালো করবে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, ‘পা দিয়ে লিখে বি গ্রেড পাওয়াও কম কৃতিত্বের ব্যাপার নয়। পা দিয়ে লিখলে স্বাভাবিকভাবেই লেখার গতি কমে যায়। এ বছর ফরিদপুর জেলায় বিশেষ ব্যবস্থাপনায় জসীম একাই পরীক্ষা দিয়েছে। দুটি হাত না থাকা সত্ত্বেও লেখাপড়ার প্রতি জসীমের অদম্য স্পৃহা আমাকে মুগ্ধ করে।’

জসীমকে নিয়ে ২০১৩ সালে পিএসসি পরীক্ষা ও চলতি বছর ২ নভেম্বর জেএসসি পরীক্ষা দেওয়ার সময় প্রথম আলোতে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ