পিকআপ-সিএনজি সংঘর্ষে ২ ছেলেসহ মা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।
রবিবার ভোর ৬টার দিকে উপজেলার জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা ও দুই ছেলে। তাদের তিনজনের বাড়ি মহাজনহাট নামক স্থানে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।
জানা যায়, তারা ঢাকা থেকে বারৈয়ারহাট নেমে সিএনজিযোগে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ সিএনজিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













