পিকনিক বাসে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম কলেজের একটি পিকনিক বাসে ককটেল বিস্ফোরিত হয়েছে।
এতে আহত হয়েছেন মনি নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাকলিয়া থানা এলাকার ফুলকলির সামনে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য মুস্তফা কামাল জানান, বিভাগীয় পিকনিকে বান্দরবানের উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় পিকনিক বাসটি চট্টগ্রাম কলেজ থেকে যাত্রা শুরু করে। ৯টার দিকে বাকলিয়া থানার কাছাকাছি পৌঁছলে বাসের পাশে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। জানালার পাশে থাকা এক শিক্ষার্থী আহত হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সতত্যা নিশ্চিত করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













