মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিটিয়ে নাবালিকাকে বিয়ে করলেন পুলিশ!

বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীটিকে মারধর করেছিলেন একজন পুলিশ সদস্য। এক দিন পর এসএসসি পরীক্ষার্থী এই কিশোরীকেই বিয়ে করলেন পুলিশ সদস্যটি।

জেলা শহরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার কার্যালয়ে বুধবার রাতে কোতোয়ালি থানার ওয়্যারলেস অপারেটর মোস্তফা কামালের সঙ্গে ১৬ বছরের ওই কিশোরীর বিয়ে হয়। ওই কিশোরী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

মেয়েটির বাবা বৃহস্পতিবার বলেন, ওই পুলিশ সদস্যের পক্ষ থেকে বারবার বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আপসের মাধ্যমে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ের ব্যবস্থা হয়েছে।

বর মোস্তফা কামাল দিনাজপুর কোতোয়ালি থানার ওয়্যারলেস অপারেটর। এর আগে বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরীকে মঙ্গলবার তিনি তুলে নিয়ে পিটিয়ে জখম করেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

মাথায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটার আঘাত নিয়ে গত মঙ্গলবার দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় মেয়েটি। সে খবরও সংবাদপত্রে আসে।

সে সময় মেয়ের বাবা সাংবাদিকদের বলেছিলেন, বিয়ে করতে রাজি না হওয়ায় তার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করেন পুলিশ সদস্য মোস্তফা কামাল।

এদিকে মোস্তফা কামালের সঙ্গে মেয়েটির বিয়ের ব্যবস্থা করে পুলিশ আরেকটি অপরাধ করেছে বলে মনে করছেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সি।

তিনি বলেন, “ভিকটিম আপস করলে আমাদের করার কিছু থাকে না। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে থানা আইনগত ব্যবস্থা না নিয়ে ১৬ বছরের কিশোরীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে আরেকটি অপরাধ করেছে।”

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান দাবি করেন, বিয়েতে পুলিশের কোনো ভূমিকা ছিল না। দুই পরিবারের অভিভাবকরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে দিয়েছে।

ওই পুলিশ সদস্যকে আগেই প্রত্যাহার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ভিকটিমের পরিবার মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত ছিল।

বাল্যবিবাহের এ ঘটনা নিয়ে প্রশ্ন করলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “আগে খবর পেলে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা নেওয়া যেত। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, করার আর কী আছে?”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত