পিতা অাটকঃ প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীর বিয়ে


লক্ষ্মীপুরের কমলনগরে মেয়ের বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে সদ্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীর বিয়ের আয়োজন করার অভিযোগে মো. সিরাজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে তাকে আটক করা হয়। আটক সিরাজ উপজেলার চরকাদিরা এলাকার বাসিন্দা।
কমলনগর থানার উপপরিদর্শক মানিক বড়ুয়া জানান, উপজেলার চরবসু পাটারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ আছাম আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছে স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে ছাত্রীটির পিতা সিরাজকে থানায় ডেকে আনা হয়। এ সময় তার কাছে ছাত্রীটির বয়স বাড়ানো একটি ভুয়া জন্মসনদ পাওয়া যায়। পরে তাকে থানাহাজতে আটক করে রাখার পাশাপাশি তার পরিবারকে ওই বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।
তিনি আরও জানান, ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে আটক সিরাজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













