পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নববধূ


পুকুরে গোসল করতে গিয়ে প্রতিবেশী যুবকের লালসার শিকার হলেন এক নববধূ। অভিযোগ, ওই যুবতী গোসল করার সময় ডুব সাঁতার দিয়ে সেই ঘাটে আসে অভিযুক্ত যুবক। ঘাটের পাড়েই ওই বধূকে জোর করে সে ধর্ষণ করে। নববধূর চিত্কারে লোকজন সেখানে জড়ো হলে, ডুব সাঁতার দিয়েই পালিয়ে যায় অভিযুক্ত। শুক্রবার ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ বন্দরের বেজেরগাওয়ে।
প্রতিবেশীরা জানান, নারীর স্বামী বিদেশে থাকলও তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গেই বেজেরগাওয়ের বাড়িতে থাকেন। এদিন দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। বেলা ২টো নাগায় বাড়ি লাগোয়া পুকুরঘাটে গোসল করতে গেলে, প্রতিবেশী দুদু মিয়ার ছেলে বজবুল তাঁকে ধর্ষণ করে বলে ওই নারী অভিযোগ করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি আবুল কালাম জানান, এখনো পর্যন্ত ধর্ষণের কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













