মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুকুরে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুকুরে নিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামী মো. হান্নান সরকারকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের বরইয়াকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কামরুন নাহার (৩৮)। তাঁর তিন সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই মো. এরশাদ জানান, ১৯ বছর আগে পিপুইয়া গ্রামের হান্নানের সঙ্গে তাঁর বোন কামরুন নাহারের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। বড় ছেলে মো. হাসান উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে। এত কিছুর পরও হান্নান যৌতুকের দাবিতে কামরুন নাহারকে নির্যাতন করতেন। এমনকি পৈতৃক সূত্রে পাওয়া কামরুন নাহারের সম্পত্তিও বিক্রি করে টাকা নিয়ে গেছেন হান্নান।

এ ছাড়া তিন বছর আগে হান্নান কামরুন নাহারকে কীটনাশক খাইয়ে হত্যা করতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন নিহতের বড় ভাই মো. এরশাদ।

এরশাদ অভিযোগ করে বলেন, ‘রোববার রাতে কামরুন নাহার স্বামী হান্নানের সঙ্গে পিপুইয়া থেকে বাবার বাড়ি বরইয়াকৃষ্ণপুরে আসছিল। রাত ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে হান্নান সরকার বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এ সময় বাড়ির লোকজন গিয়ে আমার বোনসহ দুজনকেই পানি থেকে তোলে। এ সময় আমার বোনের চেতনা ছিল না। পরে দুজনকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামরুন নাহারকে মৃত ঘোষণা করেন। পরে আমার আত্মীয়রা পুলিশে খবর দিলে তারা হান্নানকে আটক করে চান্দিনা থানায় নিয়ে যায়।’

এরশাদসহ নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হান্নান কামরুন নাহারকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন। হত্যার অভিযোগ থেকে বাঁচতে নাটক সাজাতে বাঁচাও বাঁচাও চিৎকার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়েত বলেন, ‘প্রাথমিক সুরতহালে কামরুন নাহারের পেটে পানি দেখা যায়নি। পানিতে ডুবে মরলে যা অবশ্যম্ভাবী ছিল। তাঁকে গলা টিপে বা অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।’

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সাফায়েত।

কামরুন নাহারের স্বজনরা জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত