সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরুষাঙ্গ কর্তন: চিকিৎসকের কারাদন্ড

পুরুষাঙ্গ কর্তন করার দায়ে সিরাজগঞ্জে রফিকুল ইসলাম (৪৬) নামে এক হোমিও চিকিৎসককে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৪৬) শাহাজাদপুর উপজেলার গাড়দহ নতুনপাড়ার মৃত নুরু ব্যাপারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।

মামলার বরাত দিয়ে সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মোঃ শহিদুল্লাহ জানান, দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম একই এলাকার মন্টু মিয়ার অবিবাহিত ছেলে শাহিন আলমের (২৩) কাছে ১০ হাজার টাকা হাওলাত চেয়ে ব্যর্থ হয়ে তার উপরে ক্ষিপ্ত ছিল। এ কারনে ২০১৫ সালের ১৬ জুন রাতে দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ভিকটিম শাহিন আলমের বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বললে সে দরজা খুলে দেয়। এ সময় রফিকুল তার হাতে থাকা কেমিক্যাল মিশ্রিত রুমাল শাহিনের মুখে ধরলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর বেল্ড দিয়ে শাহিন আলমের পুরুষাঙ্গ সম্পন্ন ভাবে কর্তন করে ফেলে। এ ঘটনায় শাহিন আলমের বাবা মন্টু মিয়া শাজাহাদপুর থানায় মামলা দায়ের করেন। এরপর আদালতে আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষ্য প্রমান শেষে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সরকার পক্ষে এপিপি আব্দুর রউফ পান্না এবং আসামী পক্ষে এ্যাডঃ আব্দুর রহিম মামলা পরিচালনা করেন। এ ঘটনার পর ভিকটিম শাহিন আলম জীবিত থাকলেও যৌন ক্ষমতা হারিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত