বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পুলিশের টালবাহানা সহ্য করার মতো নয়’

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা নিতে পুলিশের টালবাহানা সহ্য করার মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

কাজী রিয়াজুল বলেন, ‘এটা (বনানীর ঘটনা) অত্যন্ত দুঃখজনক। তার চেয়েও বেশি দুঃখজনক মামলা নিতে পুলিশের দুই দিন লেগেছে। ৪৮ ঘণ্টা বিভিন্ন টালবাহানা করা হয়েছে। এটা সহ্য করার মতো নয়।’

বনানীর ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও গাফিলতি ছিল জানিয়ে তিনি বলেন, ‘দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার এক মাস পরও পুলিশ কোনো কিছু জানল না, তারা কোনো কিছু করতেই পারল না। তাহলে পুলিশের প্রয়োজনটা আমাদের কী জন্য?’

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে পুলিশ সক্রিয় হলে আসামিদের গ্রেফতার করা সম্ভব হতো। পুলিশ এখন বলছে আসামিদের পাওয়া যাচ্ছে না। এখনো যদি পুলিশ চেষ্টা করে তাহলে আসামিদের গ্রেফতার করা সম্ভব।

জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে ‘ডিভিশনাল কনসালটেশন অন ভলান্টারি ন্যাশনাল রিভিউ অন এসডিজি’ শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক চন্দন ডেজ গমেজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব প্রমুখ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর সাবিরা সুলতানা। জাতীয় মানবাধিকার সম্পর্কে উপস্থাপন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত