সোমবার, আগস্ট ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ঢাবি ছাত্রের

মেসের বাজার করতে যাওয়ার সময় ‘পুলিশ কর্মকর্তা’ কর্তৃক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্র। ছিনতাইয়ের শিকার শুভ রায় বিশ্ববিদ্যালয়ের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

শুক্রবার দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পাশে বঙ্গবাজার মোড়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শুভ রায়।

ঘটনার বর্ণনা দিয়ে শুভ রায় বলেন, ‘মেসের বাজার করার জন্য কাপ্তান বাজারে যাচ্ছিলাম আমি এবং মেসের কর্মচারী। কবি সুফিয়া কামাল হল পেরিয়ে বঙ্গবাজার মোড়ে ঢুকতেই ‘বাংলাদেশ পুলিশ’ লেখা একটি জিপ এসে আমাদের ভ্যানের সামনে দাঁড়ায়। পরে জিপ থেকে নেমে পুলিশের পোশাক পড়া একজন আমাকে জিজ্ঞেস করে, এতো রাতে তুই কোথায় যাস? তো কাছে কী আছে? এই কথা বলার সাথে সাথে আমার পকেট থেকে বাজার করার ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেন তিনি।’

‘তখন আমার পরিচল দিয়ে বলি মেসের বাজার করতে যাচ্ছি। পরিচয় পেয়ে সাথে সাথে গাড়িতে উঠে পড়েন তিনি। এবং পুলিশ সদরদপ্তরের দিকে যায় গাড়িটি।’ জিপের ড্রাইভারও পুলিশের পোশাকে ছিলেন বলে জানিয়েছেন শুভ।

এদিকে, এই বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী