সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল বাংলাদেশে!

পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল। নিশ্চয়ই বেশ কৌতূহলী হয়ে ওঠেছেন। বাংলাদেশি হলে আপনিও সেই হোটেলটিতে খুব সহজেই যেতে পারবেন। কারণ এ গ্রহের সবচেয়ে সস্তা হোটেলটি বাংলাদেশেই! হোটেলটির নাম ফরিদপুর মুসলিম হোটেল। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। ভাসমান এই হোটেলটির ঠিকানাও বুড়িগঙ্গার তীরে। মূলত একটি লঞ্চকেই হোটেলে রূপ দেয়া হয়েছে। খবর টেলিগ্রাফ’র।

খরচ যেমন, সেবাও তেমনই। অন্যান্য হোটেলে সেসব মৌলিক সুবিধা পাওয়া যায়, তার সবটা এখানে পাওয়া যাবে না। রুমগুলো ছোট ছোট, আর একরুমেই একাধিক জনের থাকার ব্যবস্থা। তাই গোপনীয়তা পুরোপুরি রক্ষা করাটা কঠিন হবে। তবে কম খরচেই থাকার পাশাপাশি বিশুদ্ধ পানি সহজেই পাবেন। শৌচাগারগুলোও পরিচ্ছন্ন। হোটেলটিতে ৪৮টি রুম আছে। এক রাতের জন্য সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির জন্য প্রত্যেক অতিথিকে খরচ করতে হবে মাত্র ১.২৫ পাউন্ড!

প্রথমদিকে হোটেলে খুব বেশি লোক আসতো না। তবে আস্তে আস্তে এটি জনপ্রিয় হয়ে ওঠেছে। পর্যটকদের কাছেও হোটেলটি জনপ্রিয়। অনেকেই আছেন যারা হোটেলটিতে মাসের পর মাস থাকেন। হোটেলে প্রত্যেক অতিথির জন্য আলাদা করে ছোট লকারের ব্যবস্থা রয়েছে। যাতে তারা নিজেদের মূল্যবান জিনিসপত্রের ব্যাপারে নিরাপদ বোধ করেন।

হোটেলের মালিক মুস্তফা মিয়া বলেন, নির্দিষ্ট সময়ে ৪০ জন অতিথি আমাদের হোটেলে থাকতে পারেন। আর কেউ চাইলে সর্বোচ্চ তিন মাস হোটেলে অবস্থান করতে পারেন। সস্তা হওয়ায় কাজ ও ব্যবসার জন্য ছোট শহর ও গ্রাম থেকে ঢাকা ছুটে আসা ব্যক্তিদের অনেকে এখানে থাকেন। শুধু খরচ কম তা নয়, এখানে বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন শৌচাগার ও আলাদা বিছানার ব্যবস্থা আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত