প্রচারে নেমে ব্রেন স্ট্রোক, হাসপাতালে মৃত্যু


মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন জামাল উদ্দিন বেপারী (৩৫)। আজ রোববার সকাল ৯টার দিকে নিজ গ্রাম নয়াডাঙ্গীতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। আধা ঘণ্টা পর হঠাৎ তাঁর নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। দ্রুতই ভর্তি করা হয় সিঙ্গাইরের একটি ক্লিনিকে।
অবস্থার অবনতি হলে জামালকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নয়াডাঙ্গীর নয়ন বেপারীর ছেলে জামাল বেপারী। তাঁর তিনটি মেয়ে আছে।
ঘটনার বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থীর মামাতো ভাই রাকিবুল হাসান বিশ্বাস জানান, গুরুতর অবস্থায় জামালকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ওই প্রার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচন স্থগিত করা হবে।
পুনঃতফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ১ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন বেপারীসহ তিনজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













