প্রধানমন্ত্রীর সাথে লেখক সৈয়দ শামসুল হকের সাক্ষাৎ


সব্যসাচি কবি ও লেখক সৈয়দ শামসুল হক লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ মঙ্গলবার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকায় প্রাপ্ত লন্ডন হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় কবির স্ত্রী ডা. আনোয়ারা সৈয়দ হক, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এ সময় কবি শামসুল হকের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, কবি শিগগির সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন।
বাংলা সাহিত্য ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সৈয়দ হক সব-সময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করেছেন।
গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগদানের জন্য বুলগেরিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে তাজ হোটেলে অবস্থান করছেন।
কবি সৈয়দ শামসুল হক বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













