বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রী: ভোটের মালিক জনগণ, ভোট দেবে তাদের ইচ্ছামতো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের মালিক জনগণ, ভোট দেবে তাদের ইচ্ছামতো। যাকে তারা চায় তাকেই তারা পাবে। কিন্তু আমার একটাই লক্ষ্য দেশের উন্নয়ন করে যাওয়া।

শনিবার দুপুরে এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দরবার হলে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সকলের বেতন বৃদ্ধি করেছি। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে ১২২ ভাগ বেতন বৃদ্ধি এটা কোনোদিন কেউ করতে পারেনি। প্রত্যেকের বেতন বৃদ্ধি করে আমরা উন্নয়ন বাজেটকে আরও বেশি করে দিয়েছি। যার ফলে আজকে সকল শ্রেণি পেশার মানুষ তার সুফল পাচ্ছে।

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, মন্ত্রিপরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম, এখানে জনগনের সেবা করার জন্য এসেছি। দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আসিনি। দুর্নীতি করে ভাগ্য গড়তে চাইলে অনেক আগেই করতে পারতাম। আমি রাষ্ট্রপতির মেয়ে ছিলাম, প্রধানমন্ত্রীর মেয়ে ছিলাম। দুর্নীতি করতে চাইলে তখনই করতে পারতাম।

তিনি বলেন, এটা একাট ষড়যন্ত্র ছিল। তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালত রায় দিয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াটা, মিথ্যা একটা অভিযোগ ছিল। আমি বাংলাদেশের মানুষের মাথা নিচু করিনি। এটুকু অন্তত বলতে পারি। বরং মাথা উচু হয়েছে।

তিনি বলেন, ২০১৫ তে সরকার উৎখাতের নামে বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মেরেছে। ওটাই নাকি তাদের আন্দোলন। আমি এমন আন্দোলন জীবনে দেখিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষকে পুড়িয়ে হত্যা কোন ধরনের আন্দোলন আমার বোধগম্য না। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করেছে। বিএনপি-জামায়াতের আন্দোলনে ৫০০র বেশি মানুষ মারা গেছে। রেল লাইন পুড়িয়ে দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এসব দেখেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ