বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতিবাদে কালীগঞ্জে ক্লাস বর্জন, বিক্ষোভ

প্রধান শিক্ষককে জুতাপেটা

বিদ্যালয়ের তহবিল থেকে চাহিদামতো টাকা ধার না দেওয়ায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রধান শিক্ষককে জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপাল রায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা চলাকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জুর শাস্তি ও অপসারণ দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন।

প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য অভিযোগ করেন, বিদ্যালয়টির তহবিলে থাকা দেড় লাখ টাকা বেশ কয়েক দিন ধরে ধার চাচ্ছিলেন কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। টাকাগুলো প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ ব্যাংক হিসাবে জমা আছে। টাকা নিতে বারবার চেকে সই করার জন্য চাপ দিয়ে আসছিলেন রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এভাবে টাকা দিতে অপারগতা জানিয়ে ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি সমাধানের পরামর্শ দেন। এ নিয়ে গত রবিবার সকালে প্রধান শিক্ষককে জরুরি সভা ডাকার পরামর্শ দেন সভাপতি। পরে বিকেলে ডাকা সভা হয়। সভায় উপস্থিতরা রঞ্জুর চাপে একপর্যায়ে তাঁকে ৫০ হাজার টাকা ধার দিতে একমত হন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি সভার সভাপতি রঞ্জু। তিনি উত্তেজিত হয়ে রেগুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে নিজের পায়ের জুতা খুলে সবার সামনেই প্রধান শিক্ষককে পেটাতে থাকেন, অকথ্য ভাষায় গালাগাল করেন এবং নানাভাবে হুমকি দেন।

সভায় উপস্থিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি আরজুফা ইয়াসমীন মিনু অভিযোগ করেন, সভায় ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্যান্ডেল খুলে প্রধান শিক্ষককে মারতে থাকেন এবং তাঁকেসহ অন্য শিক্ষকদের দেখে নেওয়ার হুমকি দেন। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এখনো বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল থেকে ক্লাস বর্জন শুরু করেছে বিদ্যালয়টির শিক্ষার্থী-শিক্ষকরা। সভাপতির শাস্তি ও অপসারণ দাবিতে তাঁরা গতকাল প্রখর রোদে দাঁড়িয়েই ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশিক বিল্লাহ বলে, ‘আমাদের প্রধান শিক্ষককে মারধর ও সহকারী শিক্ষক আবুল আলাম আজাদী স্যারকে লাঞ্ছিত করায় আমরা অর্নিদিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছি।’ আরেক শিক্ষার্থী আইরিন আক্তার জানায়, যত দিন পর্যন্ত প্রধান শিক্ষককে মারধরের বিচার হবে না তত দিন তারা ক্লাসে ফিরবে না।

জানতে চাইলে গোপাল রায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দীর্ঘদিন ধরে স্কুলের হিসাব চাওয়া হলেও প্রধান শিক্ষক তা দিচ্ছিলেন না। তাই রবিবারের মিটিংয়ে প্রধান শিক্ষকের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুর আলম বলেন, ‘বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শের পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত