বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধান শিক্ষকের নির্যাতনে নবম শ্রেণির ছাত্রী হাসপাতালে ভর্তি!

সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রধান শিক্ষকের নির্যাতনে এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ছাত্রীর নাম সানজিদা খাতুন।

ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, সোমবার একই বিদ্যালয়ের এক ছাত্রের হাতে লাঞ্ছিত হবার পর বিচার চাইতে গেলে প্রধান শিক্ষকের হাতে সানজিদা নির্যাতনের শিকার হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার আহত ছাত্রী সানজিদা খাতুন জানায়, বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে শ্রেণিকক্ষের দিকে যাচ্ছিল সে। এ সময় পাওনা টাকাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণির ছাত্রী মৌসুমির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাশে দাড়িয়ে থাকা মৌসুমির বন্ধু দশম শ্রেণির ছাত্র মো. হোসেন পায়ের জুতা খুলে তাকে মারপিট করে।

নবম শ্রেণির এই ছাত্রী জানায়, ওই ছাত্রের হাতে প্রকাশ্যে লাঞ্ছিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের কাছে বিচার চাইতে যায় সে। কিন্তু প্রধান শিক্ষক তার কথার কোন গুরুত্ব না দিয়ে বরং তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামের কাছে বিষয়টি জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত