বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিলেন ইউপি সদস্য!

নাটোরের বড়াইগ্রামে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়াগ্রামে স্কুলে যাওয়ার পথে শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়।

মিজানুর রহমান ইউনিয়নের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাচ্চু প্রামাণিকের সঙ্গে প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরোধ বাধে। এরই জেরে সকালে বাচ্চু মেম্বার ও তাঁর লোকজন মিজানুর রহমানের ওপর হামলা চালায়। তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন।

এসআই বলেন, ‘অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। কিন্তু তাঁরা পালিয়েছেন। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত