বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাইভেট পড়াতে এসে ছাত্রের মায়ের সঙ্গে পরকীয়া : শিক্ষককে গণধোলাই

পিরোজপুর শহরের কুমারখালী-ঝাটকাঠী এলাকায় প্রাইভেট পড়াবার নামে ছাত্রের বাসায় গিয়ে তার মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মজুমদার। ওই ছাত্রের পিতা সাঈদ খান দীর্ঘ দিন বিদেশে অবস্থান করার সুযোগে ছাত্রের মায়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শিক্ষক।

ওই শিক্ষকের স্ত্রী ( প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) স্বামীর পরকীয়ার ঘটনা মোবাইল ফোনের মাধ্যমে আগেই জানিয়েছিলেন প্রবাসী সাঈদ খানকে। তিনি গত পনের-ষোল দিন আগে বিদেশ থেকে বাড়ি এসেছেন বলে সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস নিশ্চিত করেন।

সাঈদ খান বাড়ি আসার পর শিক্ষকের স্ত্রী তাকে জানান শুক্রবার রাতের কোনো একসময় তার স্বামী আবারো তার স্ত্রীর কাছে যাবেন। এ কথা জানার পর সাঈদ খান তাকে ধরার জন্য ওঁত পেতে থেকে রাত ১০টার দিকে তাকে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে মারধর করেন।

এ খবর পেয়ে পুলিশ শিক্ষককে রাত ১১টায় সাঈদের বাড়ি থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় শিক্ষককে মারধরের অভিযোগে সাঈদ খানকে পুলিশ আটক করে।

শিক্ষকের ওপর হামলার বিষয়টি জানতে চাইলে শিক্ষক সন্তোষ এ প্রতিনিধিকে বলেন সাঈদ সন্দেহ করে দলবল নিয়ে আমাকে পিটিয়েছে। তিনি হাসপাতালে সারা রাত চিকিৎসাধীন ছিলেন জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘দাদা পজেটিভ লেইখেন।’

জানা গেছে সাঈদ খানের স্ত্রীও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সন্তোষ কুমার মজুমদার জেলার নাজিরপুর উপজেলার যুগিয়া গ্রামের অবনি কুমার মজুমদারের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শনিবার দুপুরে শিক্ষক সন্তোষ কুমার থানায় লিখিত দিয়ে গেছেন, তাকে মারধরের ঘটনায় কারো বিরুদ্ধে মামলা করবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত