প্রেমিককে না পেয়ে ভালবাসা দিবসে নববধূর আত্মহত্যা
আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে প্রেমিককে না পেয়ে পাবনার সাঁথিয়ায় এক নববধু স্কুল ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিল। ঘটনাটি ঘটেছে পৌরসভা এলাকার দৌলতপুর গ্রামে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে সাথী খাতুন (১৪) সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাথীর সাথে প্রায় ১৫/১৬ দিন আগে সাথীর ইচ্ছার বিরুদ্ধে পার্শ্ববর্তী বেড়া পৌরসভাধীন তার খালাতো ভাই সোবহানের সাথে গোপনে বাল্য বিয়ে দেওয়া হয়।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের অন্য এক স্কুল ছাত্রের সাথে সাথীর প্রেমের সম্পর্ক ছিল। সাথীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় বিয়ের রাতেই স্বামীর সামনেই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরই মধ্যে সাথী আরও দু’দিন গোপনে আত্মহত্যার চেষ্টা চালায়। অবশেষে ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে সন্ধায় অভিমানী সাথী সবার অজান্তে নিজ বাড়ীতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













