প্রেমিকাকে নকল দিতে গিয়ে কারাগারে প্রেমিক


প্রেমিকার জন্য নকল নিয়ে পরীক্ষা হলে গিয়ে ধরা খেল এক প্রেমিক। এবারের জেএসসি/জেডিসি পরীক্ষায় প্রেমিকাকে নকল দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় প্রেমিক। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের গজারিয়া কলিম উল্লাহ কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্রে। আটক প্রেমিক উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের জজ মিয়ার ছেলে শরীফ হোসেন। শরীফ পরীক্ষার্থীর প্রেমিক বলে দাবি করে। গজারিয়া থানা পুলিশ জানায়, সোমবার জেএসসি/জেডিসির বাংলা ২পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী প্রেমিকাকে নকল দেয়ার সময় শরীফ হোসেনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ফারজানা জামান পাবলিক পরীক্ষা-১৯৮০-এর ০৯ ধারা আইন অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













