বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিকের সঙ্গে ঝগড়া, ফেসবুকে পোস্ট করে ছাত্রীর আত্মহত্যা

ফেসবুকে বন্ধুদের গ্রুপে আত্মহত্যা করার কথা লিখেছিলেন সতেরো বছর বয়সী এক কিশোরী। শনিবার রাত সাড়ে সাতটার দিকে বন্ধুদের কাছে আত্মহত্যা করার কথা জানানোর কয়েক ঘন্টার পরেই একাদশ শ্রেণির ছাত্রী অরুণা ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়।

বহরমপুরের ২ নম্বর বানজেটিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই ছাত্রীর প্রেমিককে রোববার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলার কথা।

মণীন্দ্রনগর গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী অরুণার সঙ্গে পাশের স্কুলের এক ছাত্রের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক দিন ধরে ওই কিশোর অরুণাকে এড়িয়ে চলছিল। ফেসবুকে দু’জনের কথোপথন থেকে এ কথা জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় দু’জনের দেখা হয়েছিল। সেসময় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তারপরেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরের আচরণে কষ্ট পেয়েছেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে বন্ধুদের কাছে জানান অরুণা। সে আত্মহত্যার সিদ্ধান্তের কথাও জানায়। ‘গুড বাই অল, তোরা সবাই ভালো থাকিস’ এটাই ছিল ফেসবুকে অরুণার শেষ কথা।

পরে নিজের ঘরে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত