প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে লাশ হলো পূর্ণিমা


প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে লাশ হলো পূর্ণিমাপ্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে রক্ষা পায়নি পূর্ণিমা রাণী শীল। ২০ দিন আগে বাড়ি থেকে পালিয়ে প্রেমিক প্রদীপ কুমারের সঙ্গে থাকলেও শনিবার রাতে প্রেমিকের ভগ্নিপতির বাড়ি থেকে পূর্ণিমার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, গত ১৫ অক্টোবর থেকে ক্ষেতলাল উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত নিমাই শীলের মেয়ে পূর্ণিমা শীল (১৯) নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার মা ক্ষেতলাল থানায় জিডিও করে।
তিনি জানান, একটি সূত্র জানায় পূর্ণিমা তার প্রেমিক কালাই উপজেলার মাদারপুর গ্রামের প্রসন্ন কুমারের ছেলে প্রদীপ কুমারের সঙ্গে পালিয়ে এসে প্রদীপের ভগ্নিপতি সদর উপজেলার কেন্দুল গ্রামের সুমন কুমারের বাড়িতে অবস্থান করছিল। শনিবার রাতে পূর্ণিমার মৃত্যুর খবর শুনে পুলিশ ঐ বাড়িতে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় প্রেমিক প্রদীপ ও ভগ্নিপতি সুমনসহ বাড়ির লোকজন পলাতক ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানায় ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













