বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিকের সঙ্গে বিয়ে, এর পরও আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক করার পরও প্রেমিকা আবিদা সুলতানা অনন্যা (২০) আত্মহত্যা করেছেন। রাজধানীর মিরপুর-১১ এর ব্লক বি, লাইন-১, ৫০ নম্বর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার ভোর ৪টার দিকে পুলিশ অনন্যার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। অনন্যা মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র (বিইউবিটি) বিবিএ- এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।

পল্লবী থানার এসআই রফিকুল ইসলাম জানান, শফিকুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে বিয়ের প্রস্তাব আসলে প্রথম দফায় নাকচ করে দেয়া হয়। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়।

রবিবার দিবাগত রাতে অনন্যার বাবা শবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে যান। ভোর ৪টার দিকে বাসায় এসে দেখেন, অনন্যার ঘরের দরজা বন্ধ। ভেতরে লাইট জ্বলছে। জানালা দিয়ে দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে অনন্যার লাশ ঝুলছে। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

এসআই রফিকুল ইসলাম জানান, অনন্যার মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে জানা গেছে, মৃত্যুর আগে ১৭ মিনিট ধরে মোবাইল ফোনে শফিকের সঙ্গে কথা বলে ছিলেন অনন্যা। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছে তা নিয়ে শফিককে জিজ্ঞাসা করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত